1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যেও ট্রাকসহ তিনজন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মাগুরার শ্রীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যেও ট্রাকসহ তিনজন আটক

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৫ বার

মাগুরা -ঢাকা মহাসড়কের মাঝাইল মান্দারতলা নামক এলাকা থেকে ১০০৭ বোতল ফেনসিডিল ও ৪০কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। ০১ফেব্রুয়ারি সোমবার দুপুরে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃত হলো- মেহেরপুর সদরের সাত্তার মন্ডলের ছেলে শমিরুল মন্ডল (২৮) ও একই গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মো.আসান (৫০) এবং মেহেরপুর সদরের বারাতি বাজার গ্রামের মোহর আলীর ছেলে রিপন আলী (২৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ আমাদের প্রতিনিধিকে জানান, র‌্যাব ৬ এর সিপিসি ৩ যশোর ক্যাম্প এবং স্পেশাল কোম্পানি খুলনার বিশেষ যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা নামক এলাকায় চেক পোস্ট স্থাপন করে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাক সংকেত দেওয়া স্বত্তেও দ্রুত বেগে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করে তল্লাশী করা হয়। এসময় ট্রাকটির পিছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১০০৭ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের বস্তার মধ্যে আটটি বান্ডিলে রক্ষিত ৪০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরো জানান অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিনজনকে গ্রেফতার করে রাত সাড়ে ৭ টার দিকে শ্রীপুর থানায় হস্থান্তর করে। আটক ৩ জনের বিরুদ্ধে রাত ৮ পরে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে, মামলা নং ০১ তাং ০১/০২/২০২১ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net