1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারার পাহাড়ী এলাকায় প্রথমবার গমচাষ নতুন দিগন্তের সূচনা। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

গুইমারার পাহাড়ী এলাকায় প্রথমবার গমচাষ নতুন দিগন্তের সূচনা।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৯ বার

গম বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দানাজাতীয় খাদ্যশস্য। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে গমের ব্যবহার দিন দিন বেড়ে যাওয়ায় চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ৬০ লক্ষ টন গম বিদেশ থেকে আমদানি করতে হয় বলে কৃষি তথ্য বিভাগ থেকে জানাযায়।সেই গমের চাহিদা পূরনে কাজ করছে সরকার। সারাদেশের ন্যায় সরকার পাহাড়ে গম চাষের সম্ভাবনা দেখতে প্রনোদনা দিয়ে গম চাষের আবাদ চালু করেছে। শুরুতেই ২০২০ সালের নভেম্বর মাসে গুইমারার উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে গম চাষীদের মাঝে গমের বীজ ও সারসহ প্রণোদনা সহায়তা প্রদান করেন। বীজ ও সার প্রণোদনা পেয়ে এ মৌসুম হাফছড়ি ইউনিয়নে ৫ জন কৃষক গম চাষ করেছেন। তারা হলেন বড়পিলাক গ্রামের বীরমুক্তিযোদ্ধা শাহ আলম গাজী, আবদুল কাদের, জালিয়াপাড়া গ্রামের আবদুল মান্নান, আবদুল মোতালেব। সরেজমিনে বড়পিলাক গ্রামের কৃষক আবদুল কাদের জালিয়াপাড়া গ্রামের আবদুল মান্নানের জমিতে গেলে তারা জানান উচ্চফলনশীল বারি ৩৩ গমের চাষ করেছেন। যেভাবে গমের শীষ আসছে সেভাবে শেষ পর্যন্ত পরিবেশ অনুকূলে থাকলে লাভবান হবেন। তবে পাহাড়ী অন্চলে একেবারে নতুন হওয়ায় আরও ভাল করতে সময় লাগবে। গমের আবাদের বিষয়ে জানতে চাইলে হাফছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন গম চাষ পাহাড়ি অন্চলে একেবারেই নতুন তাই সরকার প্রণোদনা দিয়ে গম চাষে উদ্ভোদ্ধ করছে। কৃষি সম্প্রসারন বিভাগ পাহাড়ে গম চাষে কৃষকদের পাশে থেকে উৎসাহ প্রদান করছে। আশা করছি ভাল ফলন হবে এবং বাকি কৃষকেরা গম চাষে আগ্রহী হবে। তিনি আরও বলেন নতুন নতুন জাত ও প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে গমের হেক্টরপ্রতি গড় ফলন বেড়ে ৩.৪৯ টনে উন্নীত হয়েছে। গমের আধুনিক জাত, উন্নতমানের বীজ, সময়মতো বপন, সুষম সার, পরিমিত সেচ, ইত্যাদি ব্যবহারের মাধ্যমে গমের জাতীয় গড় ফলন হেক্টরপ্রতি ৪.০ টনে উন্নীত করা সম্ভব বলে মতদিয়েছেন কৃষিবিদগন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার ছাড়াও শুধু উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমেই প্রায় ২০% ফলন বৃদ্ধি করা সম্ভব মনে করেন সংশ্লিষ্ট কৃষিবিজ্ঞানীরা। চাষের বিভিন্ন পর্যায়ে যন্ত্রের ব্যবহার নিশ্চিত করলে গমের মান সম্পন্ন বীজ উৎপাদন সহজতর হবে এবং গম চাষ আরো লাভজনক হবে। এ অবস্থায় মানসম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহারের পরিমাণ আরো বৃদ্ধি করা প্রয়োজন।পাহাড়ে নতুন গমচাষ নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net