1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কোরআনে হাফেজ নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চৌদ্দগ্রামে কোরআনে হাফেজ নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মো. খালেদ সাইফুল্লাহ্ মজুমদার (১৩) নামে এক কোরআনে হাফেজ নিখোঁজ হয়েছে। এঘটনায় তার মামা ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন বাদি হয়ে রবিবার (২ ফেব্রুয়ারী) থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৮) করেছেন। এদিকে ছেলেকে হারিয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনের কান্না যেন থামছে না। জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব চাঁন্দকরা গ্রামের সৌদিআরব প্রবাসী মো. আবুল খায়েরের ছেলে কোরআনে হাফেজ মো. খালেদ সাইফুল্লাহ্ মজুমদার তার নানার বাড়ি পাশের গ্রাম পাটানন্দীতে শুক্রবার বেড়াতে যায়। সেখানে শনিবার বিকেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ্ মজুমদার আসরের নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে বের হয়। এরপর রবিবার সকাল পর্যন্ত সে আর বাড়ি বা নানার বাড়িতে ফিরেনি। আত্মীয় স্বজনদের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৮৮৪২৭৯০ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net