1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর পলাশে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নরসিংদীর পলাশে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৯৮ বার

জীবিকার তাগিদে গত প্রায় ৬ বছর আগে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গেলানী চা বাগান নামক গ্রাম ছেড়ে নরসিংদীর পলাশ উপজেলায় এসেছিলেন ভদ্র চৌহানের ছেলে আকাশ চৌহান (২৪)। এখানে এসে প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে চাকরির সুযোগ হয় তার। চাকরির সুবাধে একই কর্মস্থলে পরিচয় হয় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ভাওয়াল শিবপুর গ্রামের লোকমান শেখের মেয়ে তানিয়া আক্তার (২০) নামে এক যুবতীর সঙ্গে।
পরে ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। তারপর বিয়ে বন্ধনে আবদ্ধ করতে গত এক বছর আগে আদালতের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন আকাশ চৌহান। মুসলিম ধর্ম গ্রহণ করার পর তার নাম দেওয়া হয় ইব্রাহিম মিয়া। প্রায় দশ মাস আগে ভালোবাসার মানুষ তানিয়াকে বিয়ে করেন ইব্রাহিম মিয়া। বিয়ের পর পলাশ চরপাড়া গ্রামে রাসেল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় তাদের দাম্পত্য জীবন সুখেরই চলছিল। কিন্তু কে জানতো সামান্য একটু পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করবে ইব্রাহিম?। তার এভাবে চলে যাওয়াটা যেনো কিছুতেই মানতে পারছেন না স্ত্রী তানিয়া।

থানা পুলিশ ও স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুদিন ধরে তাদের মধ্যে পারিববারিক কলহ চলছিল। সবশেষ বুধবার রাতে ইব্রাহিম বেতন পেয়ে বাড়িতে টাকা কম দেওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী দুজনই এক সঙ্গে ঘুমিয়ে ছিলেন। কিন্তু ভোর রাত ৪ টার দিকে স্ত্রী তানিয়ার ঘুম ভাঙলে দেখতে পায় ইব্রাহিম ঘরের ধরনার সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলন্ত। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে ইব্রাহিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, খবর পেয়ে থানা পুলিশ ইব্রাহিম মিয়ার লাশ ময়না তদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net