1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সিপিবির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

কিশোরগঞ্জে সিপিবির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩০২ বার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে থেকে লাল পতাকার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সিপিবি ছাড়াও বাম গণতান্ত্রিক জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সকল মেহনতি মানুষকে একজোট হওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা শেষে পার্টি কার্যালয়ে জেলা সিপিবর সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তৃতা করেন জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, পার্টির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, শহর শাখার সম্পাদক এডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, শ্রমিক নেতা মাহতাব উদ্দিন, রীতা বর্মণ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অপু সাহা প্রমুখ।

বক্তারা সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার জন্য মেহনতি মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় তারা বন্ধ পাটকলগুলো আধুনিকায়নের মাধ্যমে দ্রুত চালুর ব্যবস্থা করাসহ ভূমি নামজারি জমা খারিজে গ্রাহক হয়রানি, কালক্ষেপণ ও দুর্ভোগ বন্ধের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net