1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

কক্সবাজারে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৭৩ বার

কক্সবাজার প্রতিনিধি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে মো. জুবাইয়ের (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মো. জলিল নামে আরেক রোহিঙ্গা যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। তিনি সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।

এপিবিএন থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

মূলত, এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যে লিপ্ত। এলাকাভিত্তিক আদিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

গতকাল শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে।

পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net