1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (বিএনপি)।

শুক্রবার দুপুর ১২টার দিকে সমাবেশের অনুমতি দেয়া হয় বলে জানান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তবে সমাবেশ কখন হবে তা আজ বিকালে জানানো হবে।

তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। আজ বেলা ১২টার দিকে আমাদেরকে এই অনুমতি দেয়া হয়েছে।

সমাবেশের বিষয়ে কোনো শর্ত রয়েছে কি-না জানতে চাইলে এ্যানি বলেন, মৌখিকভাবে অনুমতির ক্ষেত্রে কোনো শর্ত বলা হয়নি। তবে লিখিত অনুমতির ক্ষেত্রে শর্ত থাকতে পারে।

তবে অনুমতির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপি সূত্রে জানা গেছে, সমাবেশের অনুমতির ব্যাপারে আলোচনা চলছে। বিকেল নাগাদ অনুমতি দিতে পারে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সমাবেশের অনুমতির জন্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। ডিএমপি কমিশনার তাদেরকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net