1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ মুজিবুর রহমান পিয়ারুর ৩২ তম শাহাদৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড়

শহীদ মুজিবুর রহমান পিয়ারুর ৩২ তম শাহাদৎ বার্ষিকী পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩১৭ বার

রাউজান কলেজের সাবেক ভিপি শহীদ মুজিবুর রহমান(পিয়ারুর) ৩২ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।সোমবার সকালে হলদিয়া ইউনিয়ন আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে খতমে কোরআন ও দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সোলায়মান মাষ্টার,ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম,সদস্য জালাল আহমেদ,সহ-সাধারণ সম্পাদক সরোয়ার মেম্বার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর,ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাসান মুরাদ রাজু,সাংবাদিক এম বেলাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা শাহাবু সওদাগর,মেম্বার মুহাম্মদ আলী,মুক্তিযোদ্ধা আবু তাহের,নেজাম উদ্দি,বদিউল আলম,মুহাম্মদ ফারুক,মোরসেদুল আলম,ওসমানগণী,ফরিদুল আলম।এছাড়া উত্তরসর্তা শহীদ মন্নান স্মৃতি সংস্থার পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এতে শরিক হন সাবেক সভাপতি গোলাম কিবরিয়া (রনি), সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম রিপাত, সুমন, শহীদ, দিদার, ফারহাদ, মোন্না,ফয়সাল, আলাউদ্দিন, ফাহিম প্রমুখ।এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন কাদেরী।উল্লেখ্য,১৯৮৯সালের ৫এপ্রিল বুধবার বিকালে আমিরহাট বাজারে সাকা চৌধুরীর ক্যাডার বাহিনীর হাতে নির্মম ভাবে খুনের শিকার হন মুজিবুর রহমান পিয়ারু।একই ঘটনায় গুরুতর আহত উত্তরজেলা ছাত্রলীগ সেক্রেটারী ফকরুদ্দিন মুহাম্মদ বাবরও চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net