1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : মোজাম্মেল হক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ : মোজাম্মেল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২৪ বার

শ্যামল বাংলার বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের বিশেষ সাক্ষাৎকার :
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক ” শ্যামল বাংলাকে ” বলেছেন, মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি পৌঁছে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তোলাই আমাদের অন্যতম চ্যালেঞ্জ। গাজীপুরে বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান। আবার অনেক উন্নয়ন প্রকল্পের টেন্ডার দেওয়া হয়েছে। কিছু কাজ চলমান আবার কিছু কাজ শুরু হওয়ার পথে।

কাজগুলো শেষ হলে গাজীপুরের বর্তমানে চলাচলের যে সংকট সেটা দূরীভূত হবে। তিনি বলেন, প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ আগামী জুলাই থেকে আরম্ভ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার রাস্তা-ঘাট মানসম্পন্ন হবে।

ইতিমধ্যে বিআরটি প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে। কালিয়াকৈর থেকে টঙ্গী পর্যন্ত চলমান ডাবল রেললাইনের নির্মাণ কার্যক্রমের জয়দেবপুর থেকে টঙ্গী অংশের কাজ শুরু হয়েছে। পরের ধাপে জয়দেবপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ কাজ শুরু হবে। গাজীপুরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগ কমিটি দুর্নীতিমুক্তদের নিয়ে গড়ে তোলা হবে। দলে কোনো সাংগঠনিক বিরোধ নেই। মুজিববর্ষে সারা বছরব্যাপী জেলার বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হবে। বিরোধী দলের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে মাঠে নেই। আওয়ামী লীগ দীর্ঘদিন বিরোধী দলে ছিল। অথচ ক্ষমতার বাইরে থেকেও টানা ২১ বছর আমরা রাজনীতির মাঠে ছিলাম। কখনো নিষ্ক্রিয় থাকিনি
গাজীপুর জেলায় রাজনৈতিক কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এটা হতাশাব্যঞ্জক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net