1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩০২ বার

কক্সবাজার বিমান বন্দর এলাকার কনস্ট্রাকশন সাইট থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উদ্ধারকরা গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিমান বন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিল।

সেই মাটি ভরাট ও খুঁড়াখুঁড়ির একপর্যায়ে বস্তাভর্তী এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়।

একই সাথে খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারাও হাজির হন ঘটনাস্থলে।

পরে বিমান বন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলি গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করেন।

গুলিগুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেয়া হবে।

তাদের কাছ থেকে রিপোর্ট এবং তদন্ত শেষে এই গুলিসমুহের বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net