1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৭৮ বার

বিজিবি কর্তৃক লালমনিরহাটে জনকন্ঠ ও বাসসের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন কে দড়ি দিয়ে বেধে নির্যাতন ও ফেনসিডিল দিয়ে গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকালে জেলার মিশন মোড়ে ঘন্টাব্যাপী এক মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যেগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, আবু হাসনাত রানা, আহমেদুর রহমান মুকুল, জাহিদ হোসেন ও এস দিলীপ রায় সহ লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় অবিলম্বে দায়ী জেলা সদরের কুলাঘাট বিশেষ বিজিবি ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা।
উল্লেখ যে শুক্রবার রাতে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন কে কুলাঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা সন্দেহবশত আটক করে। এ সময় তারা এক বোতল ফেনসিডিল দিয়ে হাতে ও কোমরে রশি বেধে বেধড়ক মারপিট করে লালমনিরহাট সদর থানায় প্রেরণ করে এবং একটি মামলা দায়ের করে। এদিকে এ ঘটনায় জেলা জুড়ে সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সকলেই অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net