1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনে পিরোজপুরে শ্রমিকদের জন্য চালু হলো একবেলার “শ্রমজীবী ক্যান্টিন” - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

লকডাউনে পিরোজপুরে শ্রমিকদের জন্য চালু হলো একবেলার “শ্রমজীবী ক্যান্টিন”

পিরোজপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার

করোনা ভাইরাস মহামারিতে আয় কমে গেছে। প্রতিদিনের সংসারের খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। তার ওপর শহরের হোটেলগুলো বন্ধ। এ অবস্থায় বিপাকে পড়েছে পিরোজপুর শহরের হতদরিদ্র শ্রমজীবী মানুষগুলো । এ সব মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে গড়া ‘শ্রমজীবী ক্যান্টিন’।
পিরোজপুর সি-অফিস মোড়ে শ্রমজীবী ক্যান্টিনে প্রতিদিনই বেশকিছু মানুষ একবেলা বিনা পয়সায় খাবার পাচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর লকডাউনে শুক্রবার থেকে ‘শ্রমজীবী ক্যান্টিন’ খুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা কমিটি।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী জানান, ‘লকডাউনে সবচেয়ে বেশি সংকটে পড়েন রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকদের মতো নিম্ন আয়ের মানুষগুলো। আমরা বিনামূল্যে এক বেলা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি। লকডাউন যত দিন চালু থাকবে এ কর্মসূচি অব্যাহত থাকবে। এবং অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে অনুরোধ রইলো।
সংগঠনের নেতাকর্মীরা বাজার করা থেকে শুরু করে রান্না করে শ্রমিকের হাতে খাবার তুলে দেন তারা। প্রতিদিন তারা সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সাহায্য তুলে শতাধিক শ্রমজীবীর হাতে তুলে দেন একবেলার খাবার এদিকে ছাত্র ইউনিয়নের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net