1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগে পানি সরবারহ শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

শরণখোলায় সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগে পানি সরবারহ শুরু

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৬৩ বার

শরণখোলায় অবশেষে খাওয়ার পানির সংকট মোকাবেলায় মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবারহ শুরু করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২১এপ্রিল) বিকেল তিনটা থেকে শরণখোলা প্রেসক্লাবের সামনের পুকুরে শুরু হয়েছে ভ্রাম্যমাণ এ পানি সরবরাহ কার্যক্রম।
উপজেলা সদর রায়েন্দা বাজার ও আশপাশের শত শত মানুষ কলস, বালতি, ড্রাম নিয়ে ছুটছেন প্লান্টের কাছে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একটু পানির আশায়।
পানির জন্য অপেক্ষমান রায়েন্দা বাজারের বাসিন্দা কামাল তালুকদার, নূর জাহান বেগম, কল্পনা রাণী, রেনু বেগমরা জানান, পানি কিনে খাওয়ার মতো সামর্থ তাদের নেই। পুকুরের পানি ফিটকিরি দিয়ে খেতে হয় তাদের। এমন পরিস্থিতিতে একটু বিশুদ্ধ পানি পেয়ে সস্তির নিশ্বাস ফেলেন তারা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মেহেদেী হাসান জানান, মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ঘন্টায় ৬০০লিটার পানি সরবরাহ করা সম্ভব। কোনোরকম কেমিক্যাল ছাড়াই এই প্লান্টের মাধ্যমে ঘোলা পানি স্বচ্ছ, জীবাণু এবং লবণাক্ততামুক্ত শতভাগ বিশুদ্ধ পানি পাওয়া যায়। এই প্লান্টের যাবতীয় খরচ জনস্বাস্থ্য প্রকৌশ বিভাগ বহন করবে বলে জানান তিনি।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, শুষ্ক মৌসুমের শুরু থেকেই উপজেলার সর্বত্র সুপেয় পানির সংটক চলছে। একারণে এলাকায় ডায়রিয়াসহ নানা রকম পানিবাহিত রোড় ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার উপজেলা পরিষদের জরুরী সভার সিদ্ধান্তে পানি সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net