1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা পুলিশের উদ্যোগে গাইবান্ধা থেকে বিভিন্ন অঞ্চলে কৃষি শ্রমিক প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

জেলা পুলিশের উদ্যোগে গাইবান্ধা থেকে বিভিন্ন অঞ্চলে কৃষি শ্রমিক প্রেরণ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩০৬ বার

করোনাকালীন সময়ে ধান কাটা সমস্যা মোকাবেলা ও কর্মহীন শ্রমিকের আয় ও কর্মসংস্থানে সুযোগ সৃষ্টিতে বৃহস্পতিবার গাইবান্ধার ২৫০ জন ধান কাটা শ্রমিককে হাওড়, বাওড়, চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী প্রদান করে বিশেষ যাত্রীবাহী বাসের মাধ্যমে কৃষি শ্রমিক পাঠানো হয়।

স্থানীয় বেসরকারি এক সংস্থার সহযোগিতায় গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম কৃষি শ্রমিক প্রেরণ কর্মসূচির উদ্বোধন করেন। আগ্রহী শ্রমিককদের বিশেষ ব্যবস্থাপনায় অন্যত্র প্রেরণের ব্যবস্থা চলমান থাকবে বলে জানান পুলিশ।

উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পুলিশ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রায় ২ হাজার শ্রমিক ধান কাটা ও মাড়াই কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net