1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে সরকারি জায়গার গাছ কর্তন! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

শ্রীনগরে সরকারি জায়গার গাছ কর্তন!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪০ বার

শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকার মোল্লা বাড়ির সামনে সরকারি জায়গার গাছ কর্তন করা হয়েছে।
ইউনিয়নের ২নং ওয়ার্ডের আইনউদ্দিন শিকদারের পুত্র আবু কালাম শিকদারের
বিরুদ্ধে এই গাছ কর্তনের অভিযোগ উঠে। কর্তনকৃত ৪/৫টি বড় আকারের
কড়ই গাছে আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

স্থানীয়রা জানায়, নতুন বাজার এলাকার মোল্লা বাড়ির সামনে সরকারি খালের পুর্ব
পাড় ও একটি পুকুর পাড়ে থাকা গাছগুলো আবু কালাম শিকদার ৪০ হাজার টাকায়
বিক্রি করে দেন। রাঢ়িখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের
কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে গাছগুলো সরকারি
জায়গায়। গাছ কর্তনকারী আবু কালাম শিকদারের কাছে জানতে চাইলে তিনি
বলেন, খাল পাড় ও পুকুরটি লিজসূত্রে আমি গত ৩০ বছর যাবত ভোগদখল করে
আসছি। সেই সূত্রেই গাছগুলো আমি কাটি। শ্রীনগর উপজেলা বন বিভাগ
কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, এবিষয়ে তিনি অবগত নন।

তবে আগামীকাল সরেজমিনে যাবেন। এব্যাপরে রাঢ়িখাল ভূমি সহকারী কর্মকর্তা মো.
ওহিদ জানান, এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net