1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ'র ইফতার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

ঈদগাঁওতে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ’র ইফতার বিতরণ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৭৫ বার

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশে পবিত্র মাহে রমজানে অসহায়-দুস্থ ও পথচারী এবং হেফজখানার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করেছেন ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ।

ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ’র এমন মহৎ উদ্যোগে অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেয়ার বিষয়টি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসিত হয়েছে।

গতকাল শনিবার বিকালে জালালাবাদ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে রিকশা চালক,অটো চালক ও অসহায়-দুস্থ ও হেফজখানার ছাত্রদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আরিয়ান চৌধুরী আরিফ, নাঈম, জোবাইর ইসলাম মুছা, মিছবাহ ও হাছনাত প্রমুখ।

ইফতার বিতরণ শেষে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে।

এমতাবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এর দিকনির্দেশনা নিজ সাধ্য মতো অসহায়-দুস্থ, পথচারী ও হেফজখানার ছাত্রদের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে জীবনের ঝুঁকি উপেক্ষা করে স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করেছি এবং করোনা মহামারীর কারনে অসহায় কর্মহীন দরিদ্র মানুষদের জন্য এই ইফতার উপহার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net