ঢাকা   ০৭:৪০:১৫ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

নরসুন্দা নদী দখলমুক্ত করতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের প্রাণ খরস্রোতা নরসুন্দা নদী। সেই নদী এখন মৃতপ্রায়। স্থানীয় প্রভাবশালীদের অবৈধভাবে ভরাট আর জোরপূর্বক দখলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই নদী।

নদীর দুই পাশে গড়ে উঠছে বসতবাড়ি ও দোকানপাটসহ নানা স্থাপনা। এতে আটকে গেছে নদীর স্বাভাবিক প্রবাহমানতা। এমনকি নদীর মাঝখানে বাঁধ দিয়ে খনন করা হচ্ছে পুকুর।

সেই ভরাট হয়ে যাওয়া নরসুন্দা নদী দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে ‘কাদিরজঙ্গল ইউনিয়ন মানবিক সংগঠন।’

শনিবার (১৫ মে) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর প্রভাবশালীরা নদী গিলে খেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে এক সময় নদীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে।

কর্মসূচি থেকে অবিলম্বে নদী অবৈধ দখলমুক্ত করে পুনরায় খনন করা হলে এলাকার মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয়।

‘কাদির জঙ্গল ইউনিয়ন মানবিক সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ঝিনুক, সহ-সভাপতি আনোয়ার সিরাজী, উপদেষ্টা কামাল উদ্দিন, এস.এম সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি