1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরাক্কেলে গ্রান্ড ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ করা হলো না রাশেদের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

মীরাক্কেলে গ্রান্ড ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ করা হলো না রাশেদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৪৭৭ বার

রেজা শাহীন:
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মিরাক্কেল’র ১০ম আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। ইতোমধ্যে নিজের পারফরম্যান্স নৈপুণ্যের মাধ্যমে বিচারক ও দর্শকদের কাছে অন্যতম প্রিয় পারফরমার হিসেবে জায়গা করে নেয় এই তরুন স্ট্যান্ডআপ কমেডিয়ান।

তিনি জানান, ‘বিশেষ কাজে শুটিং সিডিউল ফাঁকে দেশে আসি। কয়েকদিন পর সরকার ঘোষিত লকডাউনে পড়ে যাই। ফ্লাইটের টিকিটও কাটা হয়েছে। পরে সেটা ক্যান্সেল হয়ে যায়। জি বাংলা অনেক চেষ্টা করেছে, ই কিন্তু পরিস্থিতি অনূকূলে না থাকায় বাংলাদেশ-ভারতের সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু ভালো লাগার বিষয়! মীরাক্কেল টিম আর জি বাংলা অফিসিয়াল ভাবে আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দিয়েছেন এবং ফাইনালে একটা ভিডিও ক্লিপ সম্প্রচার করবে। আশা করি মীরাক্কেলের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো।’

তিনি দর্শক সহ সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।

উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় টেলিভিশন জি বাংলা’র রিয়েলিটি শো মীরাক্কেলের এবারের আসরে জাজ হিসেবে ছিলেন, সোহম চক্রবর্তী, পাউলি দাম, রুদ্রনীল ঘোষ।

অনুষ্ঠানটির উপস্থাপক -মীর আফসার আলী এবং পরিচালনায় ছিলেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net