1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে গুইমারা প্রেসক্লাবের প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে গুইমারা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৯৪ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ২২মে শনিবার বিকাল ৪ ঘটিকায় গুইমারা প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত সাংবাদিকেরা গত ১৩মে ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতায় বেশ সুনাম অর্জনকারী এবং বড় বড় রাঘববোয়ালদের দুর্নীতির চিত্র উন্মোচনকারী প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সরকারী আমলা কর্তৃক হেনস্তা, অমানবিক নির্যাতন ও স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা আইনের নামে রাষ্ট্রের নিরাপত্তার বিঘ্নিত হওয়ার অজুহাত দুর্নীতি ও অপরাধ ঢাকতে মামলায় জড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানান।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাব অর্থ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রহীম, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব, আশরাফুল ইসলাম বেলাল, জনি ভট্টাচার্য, রুবেল পাল, মোঃ মহিউদ্দিন সহ সকল সদস্য বৃন্দ।
প্রতিবাদ সভায় সকলে উক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ স্বাস্থ্যখাতে অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net