1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ বোনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফটিকছড়িতে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ বোনের মৃত্যু

মোঃ ইব্রাহীম বিজয়॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩০৫ বার

ফটিকছড়িতে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আপন ২ বোনের মৃত্যু হয়েছে। ২৫ মে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডলি আক্তার (৪০), ও লায়লা বেগম (৩৫)। তারা সম্পর্কে আপন বোন। নিহত ডলি আকতার নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকার শেখ মুহাম্মদ তালকুদার বাড়ীর নন্না মিয়ার স্ত্রী। নিহত অপর মহিলা নাজিরহাট পৌরসভার কুম্ভার পাড়া এলাকার বড় বাড়ীর জনৈক আনোয়ারের স্ত্রী। এ ঘটনায় নন্না মিয়া (৫০) নামে আরো একজন আহত হয়েছে। তিনি নিহত ডলি আকতারের স্বামী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিরহাট দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিক্সাটি একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিক্সার তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করে, গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আহত লায়লা মৃত্যু বরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। গাড়ী দুটির চালক পাতলত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net