1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে রেলমন্ত্রীর মিট দ্যা প্রেস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে রেলমন্ত্রীর মিট দ্যা প্রেস

মােঃসাইফুল্লাহ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় নতুন রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বৃহস্পতিবার ।

এ উপলক্ষে ২৬ মে বুধবার রাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

পরে রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেল যোগাযোগ বিস্তারে গৃহিত নানামুখি পদক্ষেপের বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি তাঁর বক্তব্য বলেন, বর্তমান সরকার দেশের দুটি জেলা ছাড়া বাকি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটি সেই
মহা পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ ।

নতুন এ রেলপথ সম্প্রসারণ প্রকল্পে মোট ব্যয় হবে ১হাজার ২০২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ, কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ, দুটি নতুন স্টেশন (কামারখালী ও মাগুরা) নির্মাণ করা হবে। যেটি বাস্তবায়নে ৩০টি ছোট-বড় সেতু নির্মাণ করতে হবে বলেও মন্ত্রী জানান।

মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিতি সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক শামিম খান, সাংবাদিক অলোক বোস, এড, মকলেছুর রহমান, লিটন কুমার ঘোষ, রূপক আইচ,শরীফ তেহরান টুটুলসহ অন্যরা।

উল্লেখ্য, ফরিদপুর জেলার মধুখালি থেকে কামারখালি হয়ে মাগুরা শহরের ঠাকুরবাড়ি পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ২৭ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মাগুরা-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড, সাইফুজ্জামান, মাগুরা-২ আসনের সাংসদ ড,শ্রী বীরেন শিকদার, রেলসচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, খুলনার বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা যুক্ত হবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net