ঢাকা   ০৪:৫১:১৫ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

গোমাতলীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করলেন কউক চেয়ারম্যান

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৮৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে যাওয়া গোমাতলীর বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল অব. ফোরকান আহমদ।

২৮ মে শুক্রবার বিকেলে কউক চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পরবর্তি স্থানীয় জনসাধারণ কতৃক আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

পরির্দশনকালে কউক চেয়ারম্যানের সঙ্গে ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী , পোকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, পোকখালী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোজাহের আহমদ, সদর যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার ডিপু, ঈদগাঁও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুহেনা বিশাদ, সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম,পোকখালী যুবলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সুজন, ছাত্রনেতা সোহেল মাহমুদ রোহান, ছৈয়দ মোহাম্মদ তামিম, সোয়াইফুল হক, পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান, ছাত্রনেতা সোহাইল ও নজরুল প্রমুখ।

এসময় কউক চেয়ারম্যান বলেন, পোকখালীবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক এই পোকখালীবাসী কষ্ট পাবে আমি ঘরে বসে থাকবো তা কখনো হয় না।

ঘুর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ এখানে কারো হাত নেই এ দুর্যোগ মোকাবিলা করার জন্য উপকূলীয় অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন যা আমাদের সব সময় কাজে আসতেছে এবং অতিথের চেয়ে বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক গুনে কমে গেছে।

ঘুর্ণিঝড় ইয়াসের কারণে এখানে যে পরিমাণ বেড়িবাঁধ এবং সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যান্ত দুঃখজনক ।

ইনশাআল্লাহ এই ক্ষতিগ্রস্ত বাঁধ এবং রাস্তা অতি দ্রুত মেরামত করা হবে এতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

তিনি আরো বলেন, আমি যেহেতু অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমারো কিছু নিজস্ব কাজ রয়েছে যে গুলা করতে গেলে এই কাজের অগ্রগতি নাও হতে পারে তাই আমি মনে করি আপনাদের নিজস্ব একটা টিম সব সময় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখবেন আমি সব কিছু আপনাদের হয়ে ব্যবস্থা করে দিব এবং ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পোকখালীবাসী একটি টেকসই বাঁধ এবং রাস্তা পাবে বলে আস্বস্ত করেন তিনি।

বাঁধ এবং রাস্তা পরিদর্শন শেষে কউক চেয়ারম্যান স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির খোঁজ খবর নেন এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি