1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে নন-এমপিও ১২৭ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গুইমারাতে নন-এমপিও ১২৭ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৬৩ বার

করোনা প্রাদুর্ভাবে গৃহবন্দী কর্মজীবি মানুষের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন জেলার গুইমারা উপজেলার নন-এমপিও শিক্ষক ও কর্মচারীগণ। এ পরিস্থিতিতে এসব শিক্ষক-কর্মচারীদের প্রতি মানবিক সহয়তার হাত প্রসারিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

২৯ মে শনিবার বেলা সাড়ে ১২ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে
করোনাভাইরাসেরর কারণে ক্ষতিগ্রস্ত ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে জেলা প্রশাসকের তহবিল থেকে এককালীণ অনুদান বিতরণ করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ।

বর্তমান সরকারকে শিক্ষা ও শিক্ষকবান্ধব উল্লেখ করে বলেন, করোনাকালে সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসকের পক্ষ থেকে গুইমারা উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষক কর্মচারীর অনুকুলে নগদ ১ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

এসময় গুইমারা নির্বাহী অফিসার তুষার আহমেদ , গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net