1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চাটখিলে নির্মাণাধীন যাত্রী ছাউনি ভাঙচুর: ক্ষুব্ধ এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলে নির্মাণাধীন যাত্রী ছাউনি ভাঙচুর: ক্ষুব্ধ এলাকাবাসী

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৩৩ বার

নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এলাকাবাসী ও অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন যাত্রী ছাউনী রাতের অন্ধকারে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার রাতের অন্ধকারে স্থানীয় সন্ত্রাসী ও একদল দুর্বৃত্ত এসে ওই যাত্রী ছাউনী ভাঙচুর করে চলে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শী অনেকে।

সরেজমিনে গিয়ে জানা জায়, দীর্ঘদিন থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধার জন্য ওই বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনী দাবী করে আসছে। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে নোয়াখালী জেলা পরিষদ তাদের নিজস্ব অর্থায়নে একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য মেসার্স মাইনুদ্দিন কর্পোরেশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছর আগে কাজ দেয়। পরে তারা কাজের শেষ পর্যায় নিয়ে আনলে ওই দুর্বৃত্তদল রাতে ভাঙচুর করে চলে যায়।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোসা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে। যারাই ভেঙেছে তারা কাজটি সঠিক করেনি।
এ দিকে জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা শফিউল আলম জানান, জনসাধারণের আবেদনের কথা বিবেচনা করে জেলা পরিষদের নিজস্ব জায়গায় নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনী নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিই। এটি কে বা কারা ভেঙেছে আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। একই সাথে আমরা আমাদের নিজস্ব বৈঠকে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net