1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অপহরণের দুই ঘণ্টার মধ্যে শিক্ষার্থী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

অপহরণের দুই ঘণ্টার মধ্যে শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৫৬ বার

নরসিংদীতে অপহরণের দুই ঘণ্টার মধ্যে সবুজ মোল্লা (১৮) নামে এক কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় শিবপুর উপজেলার ঘাঘটিয়া এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং ৪ অপহরণকারীকে আটক করে নরসিংদীর ডিবি পুলিশ।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজের পাশ থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ। অপহরণের শিকার ওই শিক্ষার্থী নরসিংদী সদরের করিমপুর এলাকার বাদল মোল্লার ছেলে সবুজ মোল্লা।
অপহরণকারীরা হলেন, সদরের সংগিতা এলাকার ফজল মিয়ার ছেলে নাদিম মিয়া (১৯), শামসু মিয়ার ছেলে আরিফ মিয়া (২০), ভেলানগর এলাকার রতন চন্দ্র দাসের ছেলে প্রান্ত চন্দ্র দাস (২০) এবং রায়পুরা উপজেলার শ্রীরামপুরের জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. মামুন (২৫)। উদ্ধারের সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা, একটি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকায় আসেন। বেলা সোয়া ১১টার দিকে পড়া শেষ করে বাড়ি ফেরার পথে নরসিংদী সরকারি কলেজের কাছে পৌঁছালে ৪ অপহরণকারী তাকে জোরপূর্বক একটি অটোতে তুলে পাশের উপজেলা শিবপুরে নিয়ে যায়।
এসময় তার পকেটে থাকা নগদ ৪ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তার মামাকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ওই শিক্ষার্থীর মামা নরসিংদীর পুলিশ সুপারকে অবহিত করে এবং পুলিশ দুই ঘণ্টার মধ্যে পাশের উপজেলা শিবপুর থেকে তাকে উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজে নামি। এ ঘটনায় ৪ জন আটক আছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net