1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দশ্রী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীসহ ৭ জন আহত, থানায় মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গোবিন্দশ্রী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীসহ ৭ জন আহত, থানায় মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯০ বার

বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার পৌরশহরের পূর্ব গোবিন্দশ্রী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীসহ ৫ জন গুরুতর আহত এবং গুরুতর জখম হয়েছেন ২জন।

শুক্রবার (৪ঠা জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন, পূর্ব গোবিন্দশ্রী এলাকার তৈয়্যব উল্লাহর ছেলে ব্যবসায়ী দুলাল হাসান নিরব, একই এলাকার মৃত কয়েছ উল্লাহ এর ছেলে মুন্না আহমেদ, মোবারক মিয়ার ছেলে মুন্না আহমেদ, মৃত কয়েছ উল্লাহর ছেলে মান্না আহমেদ, শিপার মিয়ার ছেলে সৌরভ আহমেদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং বেশ কয়েকজন কিশোর দুলাল হাসান নিরবের দোকানের সামনে এসে কিছু না বলেই কোপাতে থাকে। এসময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে ঘরে ভেতর যান দুলাল তার ঘরের ভেতরে গিয়ে রক্ষা হয়নি সেখানে তাকে কোপাতে থাকেন কিশোর গ্যাং এর সদস্যরা।

এসময় তার পেটের নিছে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হন তিনি। তার চিৎকার শোনে অন্য ৪জন এগিয়ে এলে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকেও আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এসময় অবস্থা গুরুতর হওয়ায় আহত দুলাল হাসান নিরব ও সৌরভ আহমেদকে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net