1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে দুই পুলিশ কর্মকর্তাসহ গুরুতর আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে দুই পুলিশ কর্মকর্তাসহ গুরুতর আহত ৩

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১৬ বার

ওয়ারেন্ট তামিল করতে গিয়ে ট্রেনের ধাক্কায় পুলিশের প্রাইভেটকারে থাকা দুই পুলিশ কর্মকর্তাসহ একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, এসআই শাহীন মিয়া, এসআই মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজন।
রায়পুরা থানার এসআই দেব দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তিনজন একটি প্রাইভেটকার যোগে ওয়ারেন্ট তামিল করতে থানা থেকে বের হন। প্রাইভেটকারের পেছনে একটি সিএনজিতে ছিলেন আরো দু’জন পুলিশ। রাত আনুমানিক পৌনে ২টায় প্রাইভেটকারটি রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্রগ্রামগামী ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় কারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া ওই কারে থাকা তিন পুলিশ গুরুতর আহত হন। পরে পেছনের সিএনজিতে থাকা পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানায় খবর দেন।

এসআই আরো জানান, প্রাইভেটকারটি সামপাড়া রেলক্রসিং পারপারের সময় রেলক্রসিংয়ের আশেপাশে ছিল না কোনো গেটম্যান। এছাড়া রেল ক্রসিংয়ের ওপর কোনো ব্যারিকেটও ছিল না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net