1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে আমৃত্যু সংগ্রাম করেছেন বীর চট্টলার সাহসী কন্যা কবরী -শোক সভায় এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে আমৃত্যু সংগ্রাম করেছেন বীর চট্টলার সাহসী কন্যা কবরী -শোক সভায় এম এ সালাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪২৭ বার

কে এম ইউছুফ ::

জাতীয় সংসদের প্রাক্তন সংসদ সদস্য বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী বীর মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীর নাগরিক শোক সভায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন আওয়ামী লীগের চরম দুঃসময়ে চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন বীর চট্টলার সাহসী কন্যা কবরী।

তিনি বলেন- দেশের সংস্কৃতি আন্দোলনে তাঁর অপরিসীম অবদান বাঙালি জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে উল্লেখ করে তিনি বলেন, এখন ইতিহাস চর্চা হচ্ছে না বরং জ্ঞানপাপীরা সত্য ইতিহাসকে বিকৃতভাবে প্রজন্মের কাছে উপস্থাপন করে বাঙালি জাতিকে লজ্জিত ও অপমানিত করছে। অভিনেত্রী কবরীর মতো সাহসী হয়ে এদেশের নারী সমাজ আত্মপ্রত্যয় হয়ে দেশরত্ন শেখ হাসিনা উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে।

১২ জুন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত অভিনেত্রী সারাহ বেগম কবরী নাগরিক শোক সভায় প্রধান অতিথি এম এ সালাম এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অভিনেতা পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক চন্দন ধর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, যুবলীগ নেতা সুমন দেবনাথ, সাংবাদিক আলী আহমেদ শাহিন, শিল্পী সনজিত আচার্য্য, অভিনেতা এস.এ রহিম, এড. সালাহউদ্দিন আহমদ লিপু, এড. জোবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা, শাহিন চৌধুরী, শিল্পী কল্পতরু ভট্টাচার্য্য, স্বপন সেন, প্রনবরাজ বড়ুয়া, মুক্তিযোদ্ধা এম এ সালাম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, হাসিনা আক্তার টুনু, এম.এ.আর.এস. রাসেল, নাদিরা সুলতানা হেলেন, রহিমা আক্তার ডলি, আলী নেওয়াজ, সেলিম উদ্দিন ডিবলু, সালাউদ্দিন আজিজ, মোঃ তিতাস, পারভিন চৌধুরী, হাজী ইউনুস, ইয়াসমিন কবির, শিউলী আক্তার, সজল দাশ, রিমন মুহুরী, ইউনুস মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net