1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত! জেলা শহরে ও মহম্মদপুরে লকডাউন ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মাগুরায় ১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত! জেলা শহরে ও মহম্মদপুরে লকডাউন ঘোষনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৮৭ বার

মোঃ সাইফুল্লাহঃ

মাগুরায় আজও নতুন করে আরো ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা রুগির সংখ্যা দাড়ালো ১৩২৬ জনে।
আশংকাজনক হারে করোনা রুগী বেড়ে যাওয়ায় আগামীকাল ১৪ জুন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

১৩ জুন রবিবার বিকালে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম এবং মহম্মদপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা রামানন্দ পাল এ লক ডাউনের ঘোষণা জারি করেন।

ঘোষণা অনুযায়ী, জরুরী পরিসেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া খাবার ও ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সেখানে।

১৩ জুন ( রবিবার ) মাগুরা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে নতুন করে আরও ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২২২ জন। হোম আইসোলেশনে আছে ৭৫,হাসপাতালে ভর্তি০৫ জন। মারা গেছে ২৪ জন। মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, ১৩ জুন (রবিবার ) জেলায় যে নতুন করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে,এদের মধ্যে মাগুরা পৌরসভায়-০৭, সদর উপজেলায় – ০১জন, শালিখা উপজেলায় -০৩ জন এবং মহম্মদপুর উপজেলায় -০৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ।
১৩ জুন রবিবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আজই লকডাউনের ঘোষণা দিলেও জনগণের নিকট সংবাদ পৌঁছানের স্বার্থে আগামীকাল ১৪ জুন সোমবার সকাল থেকে লকডাউন কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net