1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকে প্রথম পর্যায়ে গুরুত্ব না দেয়ায় রাজশাহীতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

করোনাকে প্রথম পর্যায়ে গুরুত্ব না দেয়ায় রাজশাহীতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৯৮ বার

করোনাভাইরাসে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু এখন প্রতিদিনকার ঘটনায় পরিণত হয়েছে। এতে দীর্ঘ হচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মে মাসের শুরু থেকে এমন কোনো দিন নেই যে করোনায় মৃত্যু হয়নি। কেন এত মৃত্যু, এমন প্রশ্নে চিকিৎসকরা বলছেন, করোনাকে প্রথম পর্যায়ে গুরুত্ব না দিয়ে রোগীর অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছে, তখন চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়া অন্যতম কারণ। এ ছাড়া শেষ সময়ে যেসব রোগীর নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) সেবা দরকার হয়, তারাও সময়মতো আইসিইউ বেড পান না।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, রামেকের করোনা ইউনিটের এখন একটি আইসিইউ বেড পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয় প্রায় ৭০ জন রোগীর স্বজনদের। এ কারণে আইসিইউ বেডের অপেক্ষা করতে করতেই মারা যাচ্ছেন অনেকেই। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ৩০টি। তার মধ্যে করোনা আক্রান্ত ও উপসর্গ আছেন এমন রোগীদের জন্য ২০টি বেড রয়েছে।

রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘আমাদের এখানে ডেল্টা ভ্যারিয়েন্ট আছে। এটি মারাত্মক। এটির আক্রমণে মৃত্যু বেড়ে যায়। ‘এ ছাড়া আমাদের অনেকেই আক্রান্ত হয়ে খারাপ অবস্থায়ও বাড়িতে থাকছেন। মনে করছেন, ভালো হয়ে যাবেন। যখন তারা খুব খারাপ হয়ে যান তখন হাসপাতালে আসছেন। তখন আর তাদের বাঁচানো যাচ্ছে না।’ দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে বা হাসপাতলে ভর্তি না হলে মৃত্যুহার কমানো যাবে না বলে মনে করছেন তিনি।
ডা. নওশাদ বলেন, ‘কেউ পজিটিভ হলে তার রক্ত, ফুসফুসসহ বেশ কিছু পরীক্ষা করা দরকার। দ্রুত চিকিৎসা নিলে এটি ভালো হয়। যত বেশি দেরি করবে তত বেশি মৃত্যুহার বাড়বে।

আইসিইউতে জায়গা না পাওয়া মৃত্যু বাড়ার কারণ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে আইসিইউ বেডের সংকট আছে। চাইলেই সময়মতো সবাইকে দেয়া যাচ্ছে না। ম্যানেজ করে চলতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net