ঢাকা   ০১:২৩:০৫ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

পারকী বীচে ভেসে আসা ভূতুড়ে মালটা পুঁতে ফেলা হয়েছে

আনোয়ারা সংবাদ দাতা ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কেউ বলে সাগরের পানিতে ভেসে আসছে,আবার কেউবা বলে রাতে কে বা কারা ট্রাকে করে নিয়ে এসে ফেলে গেছে। এই ভাবে হঠাৎ করে আসা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকী বীচের প্রায় আধাঁ কিলোমিটার জুড়ে বিছিয়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ মালটা। হঠাৎ করে আসায় লোকজন এর নাম দিয়েছে ভূতুড়ে মালটা। বুধবার (১৬-জুন) সকাল থেকেই পার্কি বীচে ছড়িয়ে ছিটিয়ে দেখা যায় এসব মালটা। এসব মালটায় যেন পারকী সৈকত ের পরিবেশ নষ্ট না হয় তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গর্ত করে তা পুঁতে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭-জুন) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে বিকেল ৪টার দিকে পারকী বীচে গর্ত করে এসব মালটা পুতে ফেলা হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন,পারকী সৈকতে ফেলে যাওয়া মেয়াদোত্তীর্ণ মাল্টার কারণে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য গর্ত করে এসব মাটি চাপা দেয়া হয়েছে।
কারা মালটা ফেলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় রাতে ট্রাকে করে এনে এসব মালটা ফেলে রেখে গেছে। পুলিশকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি