1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

ঝিনাইদহে অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪০ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় মুন্নী আক্তার পিংকী (২৫) নামের অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা কাজল বেগম জানান, ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করতো সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় পিকিং ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করে। পরে মিমাংসার পর সৌরভ পিংকি বিয়ে করে। বিয়ের পর থেকে সৌরভের পরিবার পিংকিকে মেনে নিচ্ছিল না। এমনকি ছাড়াছাড়ি করার জন্য প্রায়ই মারধর করতো।
এরই জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি পিংকির বাড়ি এসে ২ হাজার টাকা চাই সৌরভ। পিংকি টাকা দিতে অ-স্বীকার করলে মারপিট করে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে পিংকি মারা যায়। এ ঘটনায় নিহতের মা কাজল বেগম থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, পারিবারিক কলজের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net