ঢাকা   ১২:৩৪:২৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, কবিরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী )প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪২৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কবিরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

১৯জুন (শনিবার) বিকেল ৪টায় এক বিক্ষোভ মিছিল নোয়াখালীর কবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে দলটি। এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ সাকলাইন, উপজেলা যুবলীগ সভাপতি আবীর হোসেন আবীর, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জসিম উদ্দিন শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জলিল, সেক্রেটারী মোঃ রিয়াদ, ছাত্রলীগ নেতা তুহিন প্রমুখ।

বক্তরা বলেন, জিয়াউর রহমান সম্রাট দীর্ঘদিন থেকে একরামুল করিম চৌধুরী এমপির পরিবারের সাথে সখ্যতার পরিচয় দিয়ে টেন্ডারবাজী, চাকুরীবাণিজ্য, নমিনীশান বাণিজ্যসহ নানা অপকর্মে দীর্ঘদিন থেকে লিপ্ত রয়েছে। সে সম্প্রতি আমাদের নেতা ওবায়দুল কাদের এর বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ফেইসবুকে দিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরী করেছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের চাকুরী থেকে তাকে বহিস্কার করতে হবে। অন্যথায় আরো কঠিন কর্মসূচী দেয়া হবে। তার আয়ের সাথে সম্পদের ব্যাপক অমিল রয়েছে। তার সকল সম্পদের হিসাব খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপেরও দাবী জানায় বক্তারা।

উল্লেখ্য উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর অভিযোগের ভিত্তিতে জিয়াউর রহমান সম্রাটকে দুপুর ২টায় পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি