1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামেক হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৫০ শতাংশই গ্রাম থেকে আসছেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

রামেক হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৫০ শতাংশই গ্রাম থেকে আসছেন

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫২৮ বার

করোনা আক্রান্ত রোগীদের চাপ বেড়েই চলেছে হাসপাতলে। হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৫০ শতাংশই গ্রাম থেকে আসছেন। যাদের অধিকাংশই কৃষক নয়তো গৃহিণী। আর শহরের যারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাদের অধিকাংশই ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামিম ইয়াজদানী।

রোববার নিয়মিত ব্রিফিংয়ে শামীম ইয়াজদানী বলেন, গোদাগাড়ী ও তানোর উপজেলা থেকে সব বেশি রোগী আসছে। এর পরের অবস্থানে আছে দুর্গাপুর, বাগমারা ও চারঘাট থেকে আসা রোগী। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে বোয়ালিয়া এলাকার বেশি রোগী। যাদের অধিকাংশই ব্যবসায়ী। পরিস্থিতি উত্তরণে নিজ নিজ এলাকার মানুষদেরকে স্বাস্থ্যবিধি পালনে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে প্রচার-প্রচারণায় জোর দিতে হবে। শুধু হাসপাতালের চিকিৎসার ওপর নির্ভর হয়ে থাকলে পরিস্থিতির আরো অবনতি হবে। মনে রাখতে হবে প্রতিটি হাসপাতালের নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে।

রোববার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডের নির্ধারিত ৩০৯টি বেডের বিপরীতে ৩৬৫ জন রোগী ভর্তি আছেন। যা করোনা মহামারি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসে করোনা রোগীদের জন্য ১০০ এর বেশি বেড প্রস্তুত করা হয়েছে। নতুন কওে ২৭ নম্বর ওয়ার্ডেও করোনা রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এই ওয়ার্ডে মোট ৪৮টি বেড প্রস্তুত করা হয়েছে। এবার আক্রান্তদের শুরু থেকেই অক্সিজেনের প্রয়োজন বড়ছে। যা ভয়ের অন্যতম কারণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net