ঢাকা   ০২:৫১:৪৮ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

আ’লীগ সাধারণ সম্পাদককে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৩৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কোম্পনীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

২০ জুন (রবিবার) সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মী মানববন্ধন সমাবেশে অংশ গ্রহণ করে। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের মির্জা বলেন, জিয়াউর রহমান সম্রাট দীর্ঘদিন থেকে একরামুল করিম চৌধুরী এমপির পরিবারের সাথে সখ্যতার পরিচয় দিয়ে টেন্ডারবাজী, চাকুরীবাণিজ্য, নমিনীশান বাণিজ্যসহ নানা অপকর্মে দীর্ঘদিন থেকে লিপ্ত রয়েছে।

সে সম্প্রতি আমাদের নেতা ওবায়দুল কাদের এর বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ফেইসবুকে দিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরী করেছে। তাকে শুধু গ্রেফতার দেখালে হবেনা, দ্রুত আইনের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের চাকুরী থেকে তাকে বহিস্কার করতে হবে। অন্যথায় আরো কঠিন কর্মসূচী দেয়া হবে। তার আয়ের সাথে সম্পদের ব্যাপক অমিল রয়েছে। তার সকল সম্পদের হিসাব খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপেরও দাবী জানায় বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি