1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪০৬ বার

মীরসরাইয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদা করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার (১৯ জুন) রাতে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর (আকবর নগর) আবাসন এলাকার লাদেনের টিলায় একটি পোলট্রি খামার থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সানজিদা আক্তার ওই এলাকার আবুল বশরের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, টিভি দেখা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া হওয়ায় অভিমান করে শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে পোলট্রি খামারের একটি কাঠের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে সানজিদা। এলাকাবাসী তা দেখে পেয়ে পুলিশের খবর দেয়।

পরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ও ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গলায় ফাঁস লাগনো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, মেয়েটি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) মর্গে প্রেরণ করা হয়েছে।

রিপোর্ট হাতে পাওয়ার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি হত্যা। এই ঘটনায় সানজিদার ভাই হাসান বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান ওসি হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net