ঢাকা   ০৪:০৯:৪৪ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

মুজিববর্ষের উপহার : ভূমিসহ ঘর পেলো হাটহাজারীর ২৬ পরিবার

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৫৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় পর্যায়ে ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনে আজ ভার্চুয়াল যোগদান করেছেন। এসময় হাটহাজারীতে ভূমি ও গৃহহীন ২৬ পরিবারকে দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেছেন (চট্টগ্রাম-৫ হাটহাজারী) আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এসময় তিনি হাটহাজারী উপজেলায় ২৬ টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির দলিল ও নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন। সমগ্র অনুষ্ঠানটি তত্বাবধান করেছেন- হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

হাটহাজারী উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, এসিল্যান্ড শরীফ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মো. শাহাদাত হোসেন, হাটহাজারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি (অপারেশন) তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম।

ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যানগণের মধ্যে- চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো শামিম, আলমগীর জামান সিআইপি, সালাহউদ্দীন চৌধুরী, নুরুল আহছান লাভু।

চ/উ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. মন্জুরুল আলম। হাটহাজারী পৌরসভা সহায়ক সদস্য মো. আলী আজম ও মোহাম্মদ জাফর এবং বিভিন্নস্তরের কর্মকর্তা ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।- ২০ জুন ২০২১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি