1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলায় সোনালী ব্যাংকের মাধ্যমে প্রণোদনা কৃষিঋন বিতরণের কার্যক্রমের উদ্বোধন। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গুইমারা উপজেলায় সোনালী ব্যাংকের মাধ্যমে প্রণোদনা কৃষিঋন বিতরণের কার্যক্রমের উদ্বোধন।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৭১ বার

গুইমারা উপজেলায় কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃ অর্থায়ন স্কীম এর আওতায় মৌসুম ভিত্তিক ফল চাষের জন্য দুইজন কৃষককে ১ লক্ষ করে ২ লক্ষ টাকা প্রণোদনা ঋন দেয়া হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে এ ঋণ বিতরণের মাধ্যমে গুইমারা উপজেলায় প্রথমবারের মত কৃষি ঋণ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। ২৩ জুন বুধবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঋন কার্যক্রমের উদ্ভোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্হাপক সনজিৎ কুমার নাথ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন। প্রথম পর্যায়ে গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের মৌসুমী ফল চাষী মুক্তিযোদ্ধা শাহ আলম ও হাফছড়ি গ্রামের মৌসুমী ফল চাষী আতিউর রহমানকে ১ লক্ষ টাকা করে ঋন দিয়ে উদ্ভোধন করা হলো। কৃষিঋন চালুর বিষয় জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এবং গুইমারা সোনালী ব্যাংকের ব্যাবস্হাপক সনজিৎ কুমার নাথ জানান এখন থেকে ৪% সুদে এ প্রণোদনার ঋন গ্রহণ করতে পারবেন গুইমারা উপজেলার কৃষকেরা। উল্লেখ্য মৌসুম ভিত্তিক ফল চাষ, মৎস চাষ, পোল্ট্রি, ডেইরি সেক্টরের উদ্যোক্তাগণকে এ স্কীমের আওতায় বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net