1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশাসনের আড়াল হলেই মুখের মাস্ক চলে যায় থুতনিতে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশাসনের আড়াল হলেই মুখের মাস্ক চলে যায় থুতনিতে

আবু নাঈম, শরণখোলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৫০ বার

প্রশাসনের চোখের আড়াল হলেই স্বাস্থ্যবিধির ধার ধারে না কেউ। তখন মুখের মাস্ক চলে যায় থুতনিতে। অসচেতন মানুষ সামাজিক দুরত্ব ভেঙে ফিরে যায় স্বাভাবিক অবস্থায়। এমন ইঁদুর-বিড়াল খেলার মধ্য দিয়ে চলে বাগেরহাটের শরণখোলার লকডাউনের প্রথম দিন। হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (২৪জুন) থেকে ৩০জুন পর্যন্ত বাগেরহাট জেলার সকল উপজেলায় এই লকডাউন ঘোষনা দেয় জেলা প্রশাসন।

করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে খুলনা বিভাগসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এই বিভাগের জেলা-উপজেলাগুলোয় প্রতিদিনি হু হু করে বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে মহামারি আকার ধারণ করবে করোনার সংক্রমণ। এজন্য প্রশাসন কঠোর অবস্থানে গেলেও মানুষ তা মানতে নারাজ। ফাঁক পেলেই বিধি ভঙ্গের প্রতিযোগিতায় নেমে পড়ছে সবাই।

এদিকে, লকডাইন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে নামে শরণখোলা উপজেলা প্রশাসন। শহরের প্রবেশ মুখে বেরিকেড দিয়ে বসানো হয় পুলিশি চৌকি। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, অটোভ্যান নিয়ে বের হয় যে যার মতো। তখন এদের বিরুদ্ধে অ্যাকশনে যায় প্রশাসন। উপজেলা শহরসহ বিভিন্ন এলাকা থেকে এসব ক্ষুদ্র যানবাহনের চাবি কেড়ে নেওয়া হয়। যার সংখ্যা দুই শতাধিক। এছাড়া, নিয়ম ভেঙে দোকান খোলা রাখায় জরিমানাও করা হয় ব্যবসায়ীদের।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলার সর্বত্র প্রশসনের তৎপরতা চলছে। আগের দিন বুধবার উপজেলার সবখানেই মাইকিং করে করোনারোধে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নের ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবাই যেনো উদাসীন। এক এলাকায় অভিযান চললে অন্য এলাকায় নিয়ম ভাঙার চেষ্টা করে মানুষ।
ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, আইন অমান্য করায় দুই শতাধিক ক্ষুদ্র যানবাহনের চাবি জব্দ করা হয়েছে। এছাড়া, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নিরাময় আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net