ঢাকা   ০২:১৫:৪৭ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

মাগুরায় প্রশাসন ও সোনালী ব্যাংকের ম্যানেজারের নাম ভাঙিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে টাকা দাবি

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৬৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক শ্রীপুর শাখার ম্যানেজারের নাম ভাঙিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের নামে টাকা এসেছে জানিয়ে তাদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারণা চক্র। এ ব্যাপারে২৯ জুন মঙ্গলবার শ্রীপুর থানায় একাধিক জিডি করেছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী বারইপাড়া গ্রামের মতিয়ার রহমান জানান, ২৮ জুন সোমবার সন্ধ্যায় তার ব্যবহৃত মোবাইল নাম্বারে এক মহিলা ০১৮৭৭৬২০০৯৭ নাম্বার থেকে ফোন করে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে তার ওয়ার্ডের সকল মুক্তিযোদ্ধার নিকট তার নাম্বারটি দিতে বলেন। তিনি নাম্বারটি তার নিজ গ্রামের বীরমুক্তিযোদ্ধা রোস্তম শেখের কাছে দেন। অতঃপর রোস্তম শেখ ওই নাম্বারে ফোন দিলে উক্ত নাম্বারধারী রোস্তম শেখের কাছে ৪২ হাজার টাকা তার নাম্বারে জমা দিতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে জানতে পারেন যে তিনি তাকে ফোন দেন নাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ উপজেলাবাসীকে সতর্ক করতে ফেসবুকে স্টাটাস দেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রতারণ চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ বলেন, বিষয়টি তিনি জানার সঙ্গে সঙ্গে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক করতে ও উপজেলাবাসীকে সচেতন করতে ফেসবুকে স্টাটাস দিয়েছি। প্রতারণা চক্রটি ০১৮৭৭৬২০০৯৭ ও ০১৮৭২৪২১১২৭ নাম্বার ব্যবহার করেছিলো। তাদের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি