1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, আহত-৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

খুটাখালীতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, আহত-৩

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩০০ বার

চকরিয়া উপজেলার খুটাখালী নতুন মসজিদ এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।

২৯ জুন মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত তিনজনকে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকার ইউনুস খানের ছেলে মনোয়ার হোসেন রিপন (৪৭), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. ফারুক (৪৫) ও প্রাইভেটকার চালক মাওলানা শহীদ উল্লাহর ছেলে রেজাউল করিম (৩৫)।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে মহাসড়কের খুটাখালী এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাককে(ঢাতা মেট্রো ট ২৪০৪৯৮) কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪৩২৭৮৫) ওভারটেক করতে গিয়ে পেছনে ধাক্কা দেয়। এসময় গাড়িটি ট্রাকের একপাশে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়।
ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সাফায়েত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net