1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় গুনতে হল জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

রাউজানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় গুনতে হল জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪১৬ বার

চট্টগ্রামের রাউজানে কঠোর লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার ঘোঘিত এক সপ্তাহ লকডাউন বাস্তবায়নে শনিবার (৩জুলাই ) সারদিনব্যাপী উপজেলা সদর মুন্সিরঘাটা, জলিলনগর, রাউজান সদর ইউনিয়ন, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী, নোয়াপাড়া পথের হাট, চৌধুরী হাট, উরকিরচর এলাকাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। তাদের সঙ্গে র‌্যাবের একটি টিম, পুলিশের একটি টিমসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে দেখা যায়, সরকারের ঘোষিত লকডাউনের তৃতীয় দিনেও উপজেলার বিভিন্ন সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে জরুরী সেবায় নিযোজিত থাকা পণ্যপরিবহন যানবাহন ও রিক্সা চলাচল ছাড়া আর কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। খোলা ছিল জরুরী সেবা প্রতিষ্ঠান, খাদ্যের দোকান ও কাঁচা বাজার। বন্ধ ছিল শপিংমলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি মানুষ। যারা সরকারি বিধিনিষেধ অমান্য করে ঘর থেকেই বের হয়েছে তাদের গুনতে হয়েছে জরিমানা। প্রশাসন ছিল কঠোর অবস্থানে। কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার ঘোষিত এক সপ্তাহ লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে থেকেই কাজ করে যাচ্ছি। সরকারি বিধিনিষেধ অমান্য করায় দুই মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমান করা হয়েছে। জনসাধারণকে সচেতন করতে এই অভিযান অবহ্যাত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net