1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় থেমে নেই তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত সেবা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

করোনায় থেমে নেই তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত সেবা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪১০ বার

করোনাকালীন কুমিল্লা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা প্রদানে অনন্য ভূমিকা রেখে চলেছে। করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি বর্হিবিভাগসহ ওয়ার্ডে ভর্তি রোগীর চিকিৎসা সেবা প্রদানে ডাক্তার-সেবিকারা নিষ্ঠার সাথে কর্তব্য পালন করছেন। এছাড়াও সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া ডাক্তার ও সেবিকারা সুস্থ হয়েই পুনরায় রোগীর সেবাই ফিরে এসেছেন। তাদের সেবা পেয়ে রোগীরাও সন্তোষ প্রকাশ করেছে।

সরেজমিনে মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে ১০ জন এবং মহিলা ওয়ার্ডে ১২ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে ২৫০ জন রোগী। করোনাকালীন আগের মত এ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সেবা অব্যহত থাকায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন। পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলে জানা যায় সেবা দেওয়ার জন্য নিয়মিতভাবে ডাক্তার ও নার্সরা তাদের নিকট আসছেন।

করোনাকালীন রোগীর সেবা-সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দৃশ্যমান হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন। ইতিমধ্যে হাসপাতালটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নত হয়েছে। সৌন্দর্য বর্ধনে হাসপাতাল চত্ত্বরে ফুলের বাগান, বিভিন্ন ছবি দ্বারা বিলবোর্ড স্থাপন ও মায়ের সাথে চিকিৎসা নিতে আশা শিশুদের জন্য স্পোর্টস কর্ণার স্থাপন সহ হসপিটালের চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মোঃ সরফরাজ হোসেন খান বলেন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর পাশাপাশি হাসপাতালে ভর্তি ও বর্হিবিভাগে চিকিৎসা সেবা করোনা ভাইরাস শুরুর আগের মতোই অব্যাহত রয়েছে। দ্বিতীয় ধাপে করোনা শুরু হলেও হাসপাতাল থেকে কোন রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাননি। বর্তমানে আমরা বর্হিবিভাগে গড়ে প্রায় ২৫০-৩০০ জন রোগী সেবা দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net