1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়াসহ প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোমাল্লা গ্রামের প্রবাসী সাইদুল ইসলাম সুমন ও জাহিদুল ইসলাম আজাদ বসতঘরে তালা লাগিয়ে বেড়াতে শ্বশুড় বাড়িতে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কে বা কারা তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সুমন ও আজাদের দুইটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা ফ্রিজ, সুকেস, আলমিরা, সেলাই মেশিন, পাসপোর্ট, ভিসা, শিক্ষাগত সার্টিফিকেট ও জমির দলিলপত্রসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে। পরদিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net