1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বসতঘরে অভিযান চালিয়ে৩৮ বোতল বিদেশি মদসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

বসতঘরে অভিযান চালিয়ে৩৮ বোতল বিদেশি মদসহ আটক-১

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৫০ বার

মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলীতে ৩৮ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর বারোটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী (তালতলা) গ্রামের সিদ্দিক মিস্ত্রি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী মদসহ এমরান হোসেন(২৬) নামে একজনকে আটক করা হয়। আটককৃত আসামি ঐ বাড়ির আবুল হোসেনের পুত্র।

এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তালতলা সিদ্দিক মিস্ত্রি বাড়ির আবুল হোসেনের পুত্র ইমাম হাসান ও এমরান হোসেন বসতঘরে স্টক রেখে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সেই হিসেবে শুক্রবার সকালে মাদকের চালান ঘরে আনা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা গেলেও মূল হোতা হাসানকে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে শনিবার কোর্টে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net