ঢাকা   ০৮:৩৯:২১ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’

বুড়িগঙ্গার তীর দখলকারী অবৈধ ৫১ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে চলমান অভিযানের দ্বিতীয় পর্বের বিশেষ অভিযানের ১১তম কার্যদিবস। এ সময় তীর দখল করে গড়ে তোলা অবৈধ ৫১ টি স্থাপনা উচ্ছেদ করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পোস্তাগোলা (চীন মৈত্রি১ম সেতু) হাসনাবাদ থেকে পানগাঁও পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের প্রান্তে বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন উপসচিব ও বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান হাকিম।

অভিযানে উচ্ছেদ করা স্থাপনার মধ্যে আছে পাকা একতলা ভবন ০৬ টি, আধাপাকা ভবন ০৫টি, পাকা দেয়াল ০৫টি, টিনের ঘর ২৫টি, দেশিয় ড্রেজারের লোহার পাইপ লাইন ১০টি (২হাজার রানিং ফুট), এছাড়া নদীর যায়গা দখলকরে ব্যবসা পরিচালনার করায় বিভিন্ন মালামাল জব্দ করা হয়।পরে তা নিলামে ২১লক্ষ ৪৫হাজার টাকায় বিক্রি করা হয় এবং সরকারি জায়গা দখল করার অপরাধে ৭ জনকে ১লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ দখলদারদের হাত থেকে ৩.৫ একর জমি উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটের গদির শ্রমিক জানান,এলাকার নামিদামি লোকজন এগদিগুলো চালায় বলে ছোট ব্যবসায়িরা কথা বলার সাহস পেতনা এবং কেউ কথাও বলতোনা তারা এতোদিন সরকারি জায়গা ভাড়া দিয়েছেন আমাদের জানাছিল না। আজ তারা কোথায়। তবে এলাকাবাসী এ উচ্ছেদ পরিচালনায় তেমন প্রতিক্রিয়া দেখাননি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হবিবুর রহমান হাকিম বলেন,উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক ঢাকার চারপাশের এলাকাসহ বুড়িগঙ্গা নদীর তীওে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালিত হচ্ছে।উচ্ছেদ অভিযান পরিচালনায় কাউকে ছাড় দেওয়া হবে না । নদীর জায়গা দখলকারী যতই প্রভাবশালী হোক না কেন , অভিযানের মাধ্যমে তা উদ্ধার করা হবে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ন পরিচালক ও দনী বন্দও নিয়ন্ত্রন কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন বলেন,বুড়িগঙ্গাকে দখলমুক্ত চলমান উচ্ছেদ অভিযানের ১১তম দিবস এর বিশেষ দ্বিতীয় পর্ব অভিযান চলছে পোস্তাগোলার নীচ থেকে অভিযান পরিচালনা করে ৫১ টি স্থাপনা ভেঙ্গে দিয়েছি। অবৈধ দখলদারদের হাত থেকে ৩.৫ একর জমি উদ্ধার করেছি। তিনি বলেন, আমার ১ বছরের অজ্ঞিতায় দেখছি ঢাকার চার পাশের নদ নদী গুলো দখল মুক্ত করে একটি পরিছন্ন প্রবাহমান একটা সবুজ বেষ্টনী গড়ে তোলতে তাহলে সরকার ও বিআইডব্লিউটিএর একা সম্বব নয়, সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থাকে এগিয়ে আসতে হবে। যেমন জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন, থানা প্রশাসন ,স্থানীয় জনপ্রতিনিধি, পানিউন্নয়ন বোর্ড, ওয়াসা,সিটিকর্পোরেশন,জনগনের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমরা যদি নদীকে মায়ের মত ভালবাসি তাহলে এনদী রক্ষা করা সকলের কাছে সম্ভব।তিনি আরো বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারী পানগাও থেকে কেরানীগঞ্জের পাশে অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি