1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

সিরাজদিখানে বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৫২ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে করোনায় কর্মহীন ও নিম্ন আয়ের ২শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিম ভোগ বাজার থেকে এই খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সভাপতি মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সভাপতি মোঃ শামিম শিকদার।
সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সাধারণ সম্পাদক রাফি আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার হাওলাদার, জৈনসার ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ কাঞ্চন আলী গোরাপি, ওয়ার্ড আওমীলীগ নেতা খলিল শেখ, আবু কালাম হাওলাদার, আকবর হাওলাদার, জৈনসার ইউনিয়ন বঙ্গবন্ধু সংস্কৃতিক তরুন লীগের সভাপতি মোঃ পলাশ, সহ-সভাপতি বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামত সাংগঠনিক সম্পাদক রবিন প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য রয়েছে চাল, ডাল, পিয়াজ, সেমাই ও চিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net