1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে ইউনিয়ন সচিবের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে ইউনিয়ন সচিবের মৃত্যু

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার ২৫ জুলাই দুপুর ১২টার দিকে উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজু নিশ্চিত করেছেন। এর আগে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে। তিনি প্রায় এক বছর থেকে ওই ইউনিয়নে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, গত মঙ্গলবার ৬ জুলাই অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার শরীরের অবস্থা অবনিতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসা চলাকালীন করোনা উপসর্গ দেখা দিয়ে রোববার ভোরে তিনি মারা যান।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, হাসপাতালে থাকা কালীন তার শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি আরো জানান, সবাই সর্তক হয়ে চলাচল করতে হবে। না হলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাহরে না যাওয়ার পরামর্শ দেন তিনি। জেলায় এ পযর্ন্ত ৪৮ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net