1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে কিল ঘুষিতে বৃদ্ধের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

লালমনিরহাটে কিল ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৬৭ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর কিল-ঘুষিতে আবুল কালাম আজাদ (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার ২৭ জুলাই তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন। নিহত আবুল কালাম আজাদ উপজেলার বৈরাতী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মৃত মহির উদ্দিনের ছেলে মেহের আলী (৫৫) ও চাচাতো ভাই আবুল কালাম আজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদের বাড়ির পূর্ব পাশে সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিতভাবে মেহের আলীর পক্ষে সাগর মিয়া, রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়েকজন আবুল কালাম আজাদের উপর হামলা করেন। এ সময় রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়কজন নারীর কিল-ঘুষি মারলে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, হাসপাতালে আসার আগেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net