1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগে ৮ টিম গঠন,৩০ সেপ্টেম্বরের মধ্যে ইউনিট কমিটি না হলে ভেঙে দেয়া হবে থানা-ওয়ার্ড কমিটি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগে ৮ টিম গঠন,৩০ সেপ্টেম্বরের মধ্যে ইউনিট কমিটি না হলে ভেঙে দেয়া হবে থানা-ওয়ার্ড কমিটি

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৮৮ বার

তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যকে সামনে রেখে ইউনিট, থানা ও ওয়ার্ড সম্মেলন করতে আটটি সাংগঠনিক টিম গঠন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

নগর নেতাদের সমন্বয়ে গঠিত দক্ষিণের আওতাধীন আটটি সংসদীয় আসনে টিমগুলোকে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলোকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের ইউনিট কমিটি গঠন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করতে বলা হয়েছে।

কোনো থানা বা ওয়ার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে ওই থানা বা ওয়ার্ড কমিটি ভেঙে সেখানে আহব্বায়ক কমিটি গঠন করা হবে বলেও হুশিয়ার করা হয়েছে।

৩১জুলাই শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ শ্যামল বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এই কমিটি অনুমোদন করেছেন।

রিয়াজ বলেন, সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এই আটটি টিম গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এই টিমের সদস্যদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে বলেছেন।

গঠিত এক নম্বর টিমে আছেন- আওলাদ হোসেন, হেদায়েল ইসলাম স্বপন, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, মজিবুর বহমান, ফাতেমা আক্তার ডলি, আলিমুজ্জামান আলম। তারা ঢাকা-২ আসনের কামাঙ্গীরচর থানার দায়িত্ব পালন করবেন।

দুই নম্বর টিমে আছেন- ডা. দিলীপ কুমার রায়, মিরাজ হোসেন, মো. আবুল বাসার, অ্যাড. মোহাম্মদ জগলুল কবির, এসএম সহিদুল ইসলাম মিলন, ওমর বিন আবদুল আজিজ তামিম, রাশেদুল মাহমুদ রাসেল, অ্যাড. আসমা আক্তার কেকা, আইয়ুব আলী খান। তারা ঢাকা-৪ সংসদীয় আসনের শ্যামপুর ও কদমতলী থানার দায়িত্ব পালন করবেন।

তিন নম্বর টিমে আছেন- মিজবাহুর রহমান ভুইয়া রতন, শরিফুদ্দিন আহমেদ সেন্টু, গোলাম সারোয়ার কবিরসহ ৯ জন। তারা ঢাকা-৫ সংসদীয় আসনের যাত্রাবাড়ী ও ডেমরা থানার দায়িত্ব পালন করবেন।

চার নম্বর টিমে আছেন- সাদেজা বেগম, শেখ মুহাম্মদ আজাহারহ ৯ জন। তারা ঢাকা-৬ সংসদীয় আসনের দায়িত্ব পালন করবেন।

পাঁচ নম্বর টিমে আছেন- মো. সহিদ, গোলাম আশরাফ তালুকদারসহ ৯ জন। তারা ঢাকা-৭ আসনের লালবাগ, কোতয়ালী, বংশাল ও চকবাজার থানার দায়িত্ব পালন করবেন।

ছয় নম্বর টিমে আছেন- আব্দুস সাত্তার মাসুদ, কাজী মোর্শেদ হোসেন কামাল, শাহে আলম মুরাদসহ ৯ জন। তারা ঢাকা-৮ সংসদীয় আসনের মতিঝিল, পল্টন রমনা ও শাজাহানপুর থানার দায়িত্ব পালন করবেন।

সাত নম্বর টিমে আছেন- শহিদ সেরনিয়াবাত, খন্দকার এনায়েত উল্যাহ, আকতার হোসেনসহ ৯ জন। তারা ঢাকা-৯ সংসদীয় আসনের সবুজবাগ, খিলগাঁও ও মুগদা থানার দায়িত্ব পালন করবেন।

আট নম্বর টিমে আছেন- নুরুল আমিন রুহুল এমপি, মহিউদিদ্দন মহিসহ ৮ জন। তারা ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমণ্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানার দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে কিছু দিকনির্দেশনাও দেয়া হয়েছে। তাদের সিদ্ধান্তগ্রহণ ও দায়িত্ব পালনে পদমর্যাদাক্রম অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডের আওতায় নির্বাচন কমিশন নির্ধারিত ভোটকেন্দ্র (ভেন্যু) ভিত্তিক ইউনিট গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী প্রকৃত কর্মী বাছাই করে গঠণতন্ত্র নির্দেশিকা পদ্ধতিতে কমিটি গঠন করে তাদের যোগ্যতা অনুযায়ী স্থান দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের গঠণতন্ত্রের ৩৫ ধারার ১ উপধারা অনুযায়ী কমপক্ষে ১৫০ জন সদস্য কোনো ইউনিটে না থাকলে সেটি শাখা ইউনিট মর্যাদাপ্রান্ত হবে না।

নির্দিষ্ট সংসদীয় আসনের অন্তর্গত থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্ব স্ব থানার আওতাধীন ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন এবং শক্তিশালী কমিটি গঠনের ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন।

ইউনিট, ওয়ার্ড এবং থানা শাখা কমিটি গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী নির্দেশিত পদ্ধতি অনুসরণ উল্লেখিত শাখা কমিটি গঠনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন, চিহ্নিত চাঁদাবাজ, মাস্তান, নেশাগ্রস্ত এবং বিএনপি ও জামায়াত থেকে আগত সুবিধাভোগীরা কোনোভাবেই কমিটিতে স্থান না পায়, সে বিষয়ে সর্তক থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net